ফটিকছড়ি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তী উপলক্ষে শনিবার উপজেলার উৎসব কমিউনিটি সেন্টারে ফ্রি খৎনা, নাক-কান ছেঁদন, ব্লাড গ্রুপিং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী সম্পন্ন হয়েছে।
আলোচনা সভায় ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন আলতাফ মাহাম্মুদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, এই রক্তের ফেরিওয়ালারা দিন-রাত না দেখে অসহায় মানুষের মুখে হাসিফোঁটানের জন্য, মুমূর্ষু রোগীর রক্ত সংগ্রহের জন্য যে পরিশ্রম করে যাচ্ছে তাঁদের এই কাজকে আমাদের আরো বেশি উৎসাহ ও সার্বিক সহযোগিতা করা প্রয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন।সংবর্ধিত অতিথি হিসেবে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ডা. জয়নাল আবেদীন মুহুরী, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় রাজনীতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্থান হতে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের বিভিন্ন সদস্যকে কার্যস্বরূপ ও সম্মাননা প্রদান করা হয়।


